ads

শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মামলার নির্ভুল তদন্ত ও সাজার হার বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৫, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

মামলার তদন্তকালীন ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ ও বিচার প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ওইসময় তিনি বলেন, এ প্রশিক্ষণ জেলা পুলিশের তদন্ত প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকরী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Shamol Bangla Ads

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া। ওইসময় তারা আইনি দৃষ্টিকোণ থেকে তদন্তের খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণ করে তুলে ধরেন। এতে মামলা তদন্তের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ভুল-ত্রুটি চিহ্নিতকরণ এবং দূর করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। একইসাথে, সুষ্ঠু ও নির্ভুল তদন্তের মাধ্যমে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার (সাজার) হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের মর্যাদার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তদন্তের আধুনিক পদ্ধতি এবং আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করেন।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রেজাউল ইসলাম খান, কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমানসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!