ads

শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাম কমাতে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

বাজারে দাম কমাতে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। ট্যারিফ কমিশন বলেছে, পেঁয়াজের বাড়তি দামের সুবিধা কৃষক পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা দাম বাড়ার সুযোগ নিচ্ছে। তাই পেঁয়াজ আমদানির সুযোগ দিলে বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে যাবে। ভোক্তারা যৌক্তিক মূল্যে পেঁয়াজ কিনতে পারবে।

Shamol Bangla Ads

গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে এই সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। ওই চিঠিতে বলা হয়, গত এক সপ্তাহে অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ১২০ টাকা ওঠায় দ্রুত আমদানির অনুমতি দেওয়া যেতে পারে।

প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়ে বলে জানায় ট্যারিফ কমিশন। ট্যারিফ কমিশন স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে এই চিঠি দেয়।

Shamol Bangla Ads

গত ৪ সেপ্টেম্বর ডিমের দাম ১৫০ টাকা ডজন আর পেঁয়াজের দাম কেজিপ্রতি ৯০ টাকা পেরোলে আমদানির অনুমতিসহ শুল্কছাড় দেওয়ার সুপারিশ করেছিল ট্যারিফ কমিশন। বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে এই সুপারিশ করা হয়েছিল।

টিসিবির তথ্য বলছে, গত শুক্রবার রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১১০-১২০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৭০-৮০ টাকা। টিসিবির হিসাবে এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকা।

চিঠিতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান বলেন, কিছু মধ‍্যস্বত্বভোগী কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতি কেজি পেঁয়াজ এই সময়ে ৯০ টাকার মধ্যে থাকার কথা থাকলেও তা বেড়ে এখন ১১৫ টাকার ওপরে বিক্রি হচ্ছে। অথচ পার্শ্ববর্তী দেশে এই পেঁয়াজের দাম এখন প্রায় ৩০ টাকার মধ্যে রয়েছে। তাই সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির জন‍্য দ্রুত অনুমতি দিতে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

ট্যারিফ কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের পেঁয়াজ আমদানিপ্রধান উৎস দেশ ভারত। ভারত থেকে পেঁয়াজের মোট আমদানির ৯৯ শতাংশই করা হয়। এ ছাড়া তুরস্ক, পাকিস্তান, মিয়ানমার, চীন ও মিসর থেকেও পেঁয়াজ আমদানি করা হয়।

গত অর্থবছরে মোট ৪ লাখ ৮৩ হাজার টন পেঁয়াজ আমদানি হয়। বর্তমানে পেঁয়াজের ওপর মোট ১০ শতাংশ শুল্ক-কর প্রযোজ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!