শেরপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত ওই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে ক্যাম্পেইন চলাকালীন নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পর্যবেক্ষণ এবং সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরসহ জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা জনসচেতনতা বৃদ্ধি, কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ফলাফল নিশ্চিতকরণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




