ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশি পর্যটক বাড়াতে বিনামূল্যে প্লেনের টিকিট দেয়ার কথা ভাবছে থাইল্যান্ড

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

বিদেশি পর্যটক বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। সম্ভাব্য এই পদক্ষেপের আওতায় থাইল্যান্ডে ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটকদের বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট দেওয়া হবে। ২০২৫ সালের শেষ নাগাদ অন্তত দুই লাখ পর্যটককে এ উদ্যোগের মাধ্যমে থাইল্যান্ডে ভ্রমণে উৎসাহিত করাই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সরকারের লক্ষ্য। ২১ আগস্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যমটি বলছে, আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে দেশীয় বিমান ভ্রমণে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে থাইল্যান্ড। দেশটির পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সরাওয়ং থিয়েনথং ৭০০ মিলিয়ন বাথ বাজেট প্রস্তাব করেছেন, যাতে বিদেশি ভ্রমণকারীরা শুধু বড় শহরেই সীমাবদ্ধ না থেকে দেশের অন্যান্য গন্তব্যও ঘুরে দেখতে পারেন।

থাই সংবাদমাধ্যম দ্য নেশন থাইল্যান্ড জানিয়েছে, এর লক্ষ্য অন্তত দুই লাখ আন্তর্জাতিক পর্যটকে থাইল্যান্ড ভ্রমণে উৎসাহিত করা। এ পরিকল্পনা বাস্তবায়নে ছয়টি এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্ব করা হবে— থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার ও থাই ভিয়েতজেট। সরকারের পক্ষ থেকে একমুখী টিকিটে ১৭৫০ বাথ ও রিটার্ন টিকিটে ৩৫০০ বাথ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।

Shamol Bangla Ads

সরাওয়ং বুধবার জানান, আগামী সপ্তাহে প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হবে। অনুমোদন মিললে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি (টিএটি) উদ্যোগটি বাস্তবায়ন করবে “বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস” কর্মসূচির আওতায়। এটি চলবে চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, আর ভ্রমণ কার্যক্রম হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।

সরাওয়ং আরও বলেন, “সরকার দেশীয় টিকিটে ভর্তুকি দেবে— একমুখী ভ্রমণে ১৭৫০ বাথ, আর রিটার্ন টিকিটে ৩৫০০ বাথ। এই উদ্যোগে অন্তত ২ লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে। তারা সারা দেশের বিভিন্ন গন্তব্য ভ্রমণ করতে পারবেন— বিশেষ করে ইউনেস্কো স্বীকৃত শহর, জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও প্রধান আকর্ষণীয় জায়গাগুলোতে।”

আন্তর্জাতিক ভ্রমণকারীরা যখন এয়ারলাইন্স ওয়েবসাইট, মাল্টি-সিটি অপশন বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে থাইল্যান্ডের টিকিট বুক করবেন, তখন তারা বিনামূল্যে দুটি দেশীয় ফ্লাইট টিকিট (অথবা একটি একমুখী টিকিট) এবং ২০ কেজি লাগেজ সুবিধা পাবেন।

পর্যটন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ উদ্যোগ থেকে সরাসরি আয় হবে অন্তত ৮.৮১ বিলিয়ন বাথ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব দাঁড়াবে প্রায় ২১.৮০ বিলিয়ন বাথ। এটি সরকারের ঘোষিত ২০২৫ সালের “অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার” কর্মসূচির অংশ হিসেবেও কাজ করবে।

মূলত এই উদ্যোগটি জাপানের মডেলের মতো, যেখানে দেশীয় ফ্লাইটে প্রণোদনা দিয়ে বড় শহর থেকে পর্যটকদের আঞ্চলিক এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

সরাওয়ং একই সঙ্গে দেশীয় পর্যটকদের জন্য চালু থাকা “হাফ-প্রাইস থাইল্যান্ড ট্রাভেল” কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও জানান। তিনি বলেন, বড় শহরের বুকিং ইতোমধ্যেই শেষ, তবে ছোট শহরগুলোতে এখনো প্রায় ৫৪ হাজার ৭৫ স্লট খালি আছে। তিনি আশা করছেন, এগুলোও সেপ্টেম্বরের মধ্যে পূর্ণ হবে।

থাই এই মন্ত্রণালয় টিএটির সঙ্গে বসে বর্তমান কর্মসূচির ফলাফল মূল্যায়ন করবে এবং বাজেটের অব্যবহৃত অংশ ব্যবহার করে দ্বিতীয় ধাপের পরিকল্পনা করবে, যেখানে ছোট শহর ও বিকল্প গন্তব্যগুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!