ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাতাল মেট্রোরেলের ব্যয় বাড়ল ১০ হাজার কোটি টাকা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় শুরুতে ধরা হয়েছিল ৪৯ হাজার ৫১৬ কোটি টাকা। নতুন প্রাক্কলনে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকায়। অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। প্রকল্প দপ্তরের হিসাবে এ ব্যয় আরও বাড়তে পারে। ১৭ আগস্ট রবিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞার সই করা বিজ্ঞপ্তিতে প্রকল্পের ব্যয় বাড়ার এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, মূল ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পিএ খাতের ব্যয় ধরা হয়েছিল ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। তবে হালনাগাদ হিসাবে তা বেড়ে আনুমানিক ৭৫ হাজার ৬৪৯ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে সব প্যাকেজের দরপত্র প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনই ডিপিপি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২৪ সালের মধ্যে ডলারের বিনিময় হার ৪২ শতাংশ বেড়েছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মূল্যস্ফীতি, নির্মাণসামগ্রীর দাম ও শ্রমিকের মজুরি বাড়ার কারণে ব্যয় বেড়েছে। এ ছাড়া অংশীজনদের অনুরোধে পাতাল স্টেশনের নকশা একাধিকবার সংশোধন করতে হয়েছে। এ জন্য ব্যয় বেড়েছে।

Shamol Bangla Ads

প্রকল্পের দরপত্র প্রস্তাবের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-১ প্রকল্পের ১২টি প্যাকেজের মধ্যে এখন পর্যন্ত আটটির দরপত্র জমা পড়েছে। এর মধ্যে একটির কাজ প্রায় শেষ। সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে চারটি জাপানি, দুটি চীনা ও দুটি ভারতীয় প্রতিষ্ঠান। এ ছাড়া তিনটি প্যাকেজে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি কন্ট্রাক্টর সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। তবে সামগ্রিকভাবে কন্ট্রাক্টরদের প্রস্তাবিত দর ডিপিপিতে ধরা অনুমানের তুলনায় অনেক বেশি।

রাজধানীতে ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ পাতাল ও উড়াল রুট মিলিয়ে গড়া হচ্ছে এমআরটি লাইন-১। ১২টি প্যাকেজের মাধ্যমে নির্মাণ হবে পাতাল মেট্রো। এরই মধ্যে ডিপো এলাকার উন্নয়নকাজ শেষ হলেও অন্য ১১টি প্যাকেজের ক্রয়প্রক্রিয়া এখনো চলমান। ২০২৬ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!