কতটুকু ছুঁয়ে গেছি দয়িতার মন
জীবনের খেরোখাতা জানেনা হদিস
তবু তাকে দূরে রেখে মন
প্রেরণার ঘরে থাকে বিরান-বসতি
সবটুকু আত্মচর্চা নিজের ভেতর
অথবা তাহার চেতনার নদী
আমাকে আকণ্ঠ ডুবিয়ে চুবায়
এইসব কথা ভেসে থাকে হৃদে
অথচ সরস বচনে নৈকট্য ছিল
দুজনার – অলিন্দে অলিন্দে মাখামাখি
তবুও ছিলো না ভালবাসা প্রেমালাপ
আর তেঁতো হবার পরের সূচিপত্র ভিন্ন।
ইসমত আরা




