ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২৯, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রবিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা অফিসারের কার্যালয় ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করে।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এতে আরও বক্তব্য দেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, সহকারী শিক্ষক মো. রুস্তম আলী, কৃষক মো. আব্দুল কাদির প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।

Shamol Bangla Ads

কৃষি অফিস সূত্র জানায়, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!