ads

সোমবার , ৯ জুন ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিঙ্গাপুরকে হারাতে চান জামাল ভূঁইয়াও

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৯, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

সিঙ্গাপুরের বিপক্ষে জিতে দেশবাসীকে ঈদের উপহার দিতে চান কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশি কোচের সুরেই এবার কথা বললেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ঘরের মাঠের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি জিততে চান তিনি। গণমাধ্যমে সাক্ষাৎকারকালে এমনটিই জানিয়েছেন জামাল।

Shamol Bangla Ads

বাংলাদেশের অধিনায়ক বলেছেন, আমরা যদি খুব বেশি সময় কিংবা সুযোগ দিই তাহলে তারা নিজেদের সেরা ফুটবলটা খেলবে। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়াটা আমাদের জন্য কঠিন হবে। যদি ১-০ গোলেও জয় পাই, সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি। শেষে এটাই বলতে চাই, আমাদের ম্যাচটি জিততেই হবে।

ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ে বাংলাদেশ দল ফুরেফুরে মেজাজে থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে বলে জানিয়েছেন জামাল। ৩৫ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘সত্য কথা বলতে, পুরোপুরি ভিন্ন এক ম্যাচ হতে যাচ্ছে। ভুটানের তুলনায় সিঙ্গাপুর অনেকটাই এগিয়ে। স্বাভাবিকভাবেই ম্যাচের আবহ অন্য রকম থাকবে। ম্যাচটা আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তবে নিজেদের মাঠে খেলা হওয়ায় সঠিক পরিকল্পনা থাকাটা জরুরি।’

Shamol Bangla Ads

এএফসি এশিয়ান কাপের ম্যাচটি খেলতে গতকাল রাতে ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুর। ম্যাচটি আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!