ads

রবিবার , ৮ জুন ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই : কাবরেরা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৮, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে তুলে নেওয়ার মাধ্যমে দেশবাসীকে দিতে চান উপহার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ৭ জুন শুক্রবার জাতীয় দলের অনুশীলনের আগে সংবাদ মাধ্যমকে কাবরেরা বলেছেন, ‘আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই।’

Shamol Bangla Ads

গতকালকের মতো আজ শনিবারও হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, জামাল ভূঁইয়াসহ অন্য খেলোয়াড়রা আজ অনুশীলনে অংশ নেবেন। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে জয়ই হবে তাদের কঠোর পরিশ্রমের সর্বোত্তম প্রতিফলন।

কয়েকদিন আগে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় এবং স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে খেলা সেই প্রীতি ম্যাচ দেশের জনগণের মাঝে যে এক অভূতপূর্ব ফুটবল উন্মাদনা সৃষ্টি করেছে, তার প্রেক্ষিতে আগামী ম্যাচে জয় দেশবাসীর জন্য সত্যিই এক বিশেষ উপহার হবে।

Shamol Bangla Ads

এদিকে, প্রতিপক্ষের গোলমুখে দলের কার্যকারিতার ঘাটতি নিয়ে মোটেও চিন্তিত নন কাবরোরা। ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ তৈরি করলেও বাংলাদেশ কেবল দুটি গোল করতে পেরেছে। প্রথমটি আসে জামালের কর্নার থেকে হামজার হেডে, যা ছিল ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডারের ঘরের মাঠে অভিষেক গোল। কাবরেরা বলেছেন, ‘আমরা দুটি গোল করেছি, তাতেই খুশি। অবশ্যই আমাদের ফিনিশিং আরও ভালো করতে হবে, তবে এটাই ফুটবল।’

 

Need Ads
error: কপি হবে না!