যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো শেরপুরেও পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। এ উপলক্ষে ৭ জুন শনিবার সকাল ৯টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

শেরপুর পৌরসভার উদ্যোগে পৌর পার্ক মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতে নামাজ আদায় করেন এবং জামাতপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। নামাজ শেষে তিনি ধর্মপ্রাণ মুসল্লীদের মানুষের সাথে কোলাকুলি করেন।
ওইসময় শেরপুর পৌরসভার প্রশাসকের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। ঈদের জামাতে অন্যান্যের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌর কর্মকর্তা, কর্মচারিবৃন্দ ও শেরপুর পৌরসভার সকল মুসল্লীগণ অংশ নেন।।




