ads

শনিবার , ৭ জুন ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো: সাবিলা নূর

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সাবিলা নূরের। ইদুল আযহার ‍দিন মুক্তি পেয়েছে সিনেমাটি। এরইমধ্যে তিনি ‘লিচুর বাগানে’ আইটেম সং দিয়ে আলোচনায় এসেছেন। ওই গানে তার পারফরমেন্স বেশ প্রশংসিত হয়েছে। ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই শকিব খানের বিপরীতে অভিনয়, নিজেকে লাকি মনে করেন সাবিলা।

Shamol Bangla Ads

সাবিলা বলেন, যারা বড় পর্দায় কাজ করতে চান, তাদের সকলেরই স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার। আমারও ছিল। হয়তো আগে নাম উল্লেখ করিনি। কিন্তু আমি এটাই চেয়েছি। তিনি বলেন, আমি এর আগেও বলেছি, আমি যখন বড় পর্দায় কাজ করবো, আমি এমন একটি সিনেমা দিয়ে কাজ শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। আমি ফিল করি, আমি খুবই লাকি। কারণ, প্রথমেই এমন এক বিশাল অ্যারেজমেন্টের সিনেমায় কাজ করতে পেরেছি। কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন, আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষকরে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিল আমার চরিত্র নিয়ে ভাবার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!