ads

শনিবার , ৭ জুন ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ বাছাই: শুরুতেই বড় ধাক্কা খেলো ইতালি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের কোয়ালিফাই পর্বে এটাই ছিল প্রথম ম্যাচ। কিন্তু পরিস্থিতি এখন এমন, এই ম্যাচটাই বিপর্যয় ডেকে এনেছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিয়ে। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি বললেন, ‘এরকম খেলতে থাকলে (বিশ্বকাপ খেলা নিয়ে) দুর্ভাবনা তো আছেই!’ ইতালিয়ান কোচ দুর্ভাবনায় ডুবেছেন একেবারে প্রথম ম্যাচ শেষে। নরওয়ের বিপক্ষে আজ্জুরিদের নাজুক পারফরম্যান্স দেখে কোচ এখন আছেন শঙ্কায়।

Shamol Bangla Ads

জানা যায়, ৪টি শিরোপা জিতে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সফলতম দল ইতালি। তবে গেল ২ বার বিশ্বকাপেই খেলতে পারেনি তারা। মাঝে একবার ইউরো জিতলেও বিশ্বকাপ থেকে বেশ দূরেই আছে তারা। এবারেও শুরুটা হলো মন্দ। নরওয়ে যখন নিজেদের তৃতীয় ম্যাচেও জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে, তখন ইতালি আছে পয়েন্ট টেবিলে একেবারে নিচে।

ইউরোপের বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে ইউরোপ থেকে অংশ নেবে ১৬টি দল। এর মধ্যে বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে উঠবে ১২টি দল। প্রথম রাউন্ড থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দলটিই শুধু বিশ্বকাপের টিকিট পাবে। বাকি চারটি দল চূড়ান্ত হবে প্লে–অফ প্রতিযোগিতার মাধ্যমে। গ্রুপভিত্তিক প্রথম রাউন্ডের বাছাইয়ে অংশ নিচ্ছে মোট ৫৪টি দল। এই দলগুলোকে ৪ ও ৫ দল করে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ইতালি আছে ‘আই’ গ্রুপে।

Shamol Bangla Ads

গ্রুপে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ইতালির পরের ম্যাচ মলদোভার বিপক্ষে সোমবার। গ্রুপের অন্য দুই দল এস্তোনিয়া ও ইসরায়েল। আজ্জুরিদের সামনে ৭ ম্যাচ বাকি। বাকি সব ম্যাচ জিতলেও ইতালি গ্রুপসেরা হয়ে বিশ্বকাপে যাবে এমন নিশ্চয়তা নেই। বিপরীতে নরওয়ের পয়েন্ট ৩ ম্যাচে ৯ হয়ে যাওয়াতে দলটির পক্ষে শীর্ষস্থান নিশ্চিত করা অনেকটাই সহজ।

অবশ্য গ্রুপ রানার্সআপ হলে আরেকটি সুযোগ মিলবে। তখন ১২টি গ্রুপের রানার্সআপ ও উয়েফা নেশনস লিগের চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্লে–অফ। ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে এই প্লে–অফ পর্ব থেকেই বাদ পড়েছিল ইতালি।

ম্যাচ শেষে ইতালিয়ান কোচ লুসিয়ানো স্প্যালেত্তি বললেন, ‘এরকম খেলতে থাকলে দুর্ভাবনা আছেই। সবসময়ই শঙ্কা আছে। এমন পারফরম্যান্সের পর অবশ্যই নিজেদেরকে প্রশ্ন করা উচিত এবং উপলব্ধি করা উচিত যে, বড় সমস্যা আছে এখানে। সেই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই।’

কোচ লুসিয়ানো স্প্যালেত্তির ভাষ্য, ‘ব্যক্তিগতভাবে ফুটবলারদের আরও প্রাণবন্ত, আরেকটু উদ্যমী হতে হবে। বাড়তি কিছু যোগ করতেই হবে আমাদের, নইলে কিছু না কিছু বদলাতে হবেই। আমরা তো এমন দল নই, এই ছেলেরা এমন ফুটবলার নয়। ব্যক্তিগতভাবে আমরা আরও অনেক কিছু করতে পারি মাঠে। অবশ্যই সময়টা কঠিন।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!