ads

শুক্রবার , ৬ জুন ২০২৫ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ১, আহত ১৫

স্টাফ রিপোর্টার
জুন ৬, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

শেরপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছে। ৬ জুন শুক্রবার ভোরে সদর উপজেলার তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোনার বাংলা বাস সার্ভিসের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে শেরপুর আসছিলো। শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাত যাত্রী মারা যায় ও অন্তত ১৫ জন আহত হয়। বাসে আটকা পড়া ৬ জন আহত যাত্রী ও নিহত ব্যক্তিকে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। এছাড়া অন্য আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক।

Need Ads
error: কপি হবে না!