মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে ঘিরে শেরপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। কেনাকাটা থেকে শুরু করে শেষ হয়েছে প্রায় সকল প্রস্তুতি। এদিকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ঈদগাহ মাঠ এবং কোন কোন এলাকায় মসজিদে নেওয়া হয়েছে নামাজের প্রস্তুতি।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাইমোনুল ইসলাম জানান, এবার জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে ঈদুল আজহার ঈদ জামাত আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী, শেরপুুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে। এতে ইমামতি করবেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহম্মদ। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে পৌর ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করা সম্ভব না হলে জেলা কালেক্টরেট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৯টায় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে, সকাল ৯টায় মাইসাহেবা মসজিদ মাঠে, সকাল ৯টায় ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মাঠে, সকাল ৯টায় নবীনগর ফারুকিয়া মাদ্রাসা মাঠে, সকাল ৮টায় রাজবল্লভপুর দারুন নাঈম জামে মসজিদে, সকাল সাড়ে ৮টায় খোয়ারপাড় শাপলাচত্বর জামে মসজিদে, সকাল ৮টায় জেলা কারাগার জামে মসজিদে, সকাল ৯টায় দমদমা কালীগঞ্জ ঈদগাহ মাঠে, সকাল ৯টায় চাপাতলী জেলা পরিষদ ঈদগাহ মাঠে, সকাল ৯টায় কাজীবাড়ী ঈদগাহ মাঠে, সকাল ৯টায় কসবা শাহী জামে মসজিদ মাঠে, সকাল ৯টায় কসবা কাচারীপাড়া শাহকামাল মাজার ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় রাজার কাচারী ঈদগাহ মাঠে, সকাল ৯টায় শীতলপুর ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় ঢাকলহাটী মসজিদে নূরে, সকাল ৯টায় গৌরীপুর দুখিয়া আলম ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় বাগরাকসা তালুকদারবাড়ি জামে মসজিদে, সকাল সাড়ে ৮টায় খরমপুর জামে মসজিদে, সকাল ৯টায় মোবারকপুর আখেরমামুদ ঈদগাহ মাঠে, সকাল ৯টায় কসবা কাঠগড় ঈদগাহ মাঠে, সকাল ৯টায় দিঘারপাড় উত্তরপাড়া ঈদগাহ মাঠ, সকাল ৯টায় দিঘারপাড় কান্দাপাড়া ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় মীরগঞ্জ ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় উত্তর নবীনগর জামে মসজিদে, সকাল ৯টায় দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে, সকাল ৮টায় বাবর আলী জামে মসজিদে, সকাল ৯টায় সজবরখিলা জামে মসজিদে, সকাল সাড়ে ৮টায় ট্রাক টার্মিনাল জামে মসজিদে, সকাল ৮টায় শেরী চকপাঠক জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় ভাটারাঘাট ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান জানান, পৌরসভার আয়োজনে পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পৌর ঈদগাহ মাঠটি পরিষ্কারকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
এছাড়া নকলা উপজেলার প্রধান জামাত সকাল ৯টায় কায়দা বাজারদী গোরস্থান ঈদগাহ মাঠে, নালিতাবাড়ী উপজেলার প্রধান জামাত সকাল ৯ টায় পৌর ঈদগাহ মাঠে, শ্রীবরদী উপজেলার প্রধান জামাত সকাল ৯টায় পৌর কবরস্থান ঈদগাহ মাঠে ও ঝিনাইগাতী উপজেলার প্রধান জামাত সকাল ৯টায় সদরের তামাগাও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।




