ads

রবিবার , ১ জুন ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণকে হতাশ করেছেন ড. ইউনুস: মেজর (অব.) হাফিজ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন বিষয়ে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়ে জনগণকে হতাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ১ জুন রবিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

মেজর হাফিজ বলেন, যেসব উপদেষ্টার এই দেশের প্রতি বাস্তব কোনও অবদান নেই, আজ তারাই বড় বড় কথা বলছেন। অথচ যাঁরা অতীতে দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই এখন আলোচনার বাইরে।

তিনি মনে করেন, গণতন্ত্র ব্যাহত না করতে অন্তর্বর্তী সরকারের উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। ‌‘এ সরকার নির্বাচনের প্রস্তুতির জন্য এসেছে, নীতি-নির্ধারণের জন্য নয়’—এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা নির্বাচিত সরকারের অধীনে হওয়াই যুক্তিসঙ্গত।

Shamol Bangla Ads

নির্বাচন দীর্ঘসূত্রতায় না ফেলার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, একটা নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করা যায় না। এছাড়া, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে।

সভায় অন্যান্য বক্তারাও সরকারের ভূমিকা, স্বচ্ছ নির্বাচন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Need Ads
error: কপি হবে না!