ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইনস্টাগ্রামের স্টোরি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।

Shamol Bangla Ads

এখন মেটা নতুন একটি ফিচার যুক্ত করেছে। যার মাধ্যমে এখন মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে আপনি যে স্টোরি দেবেন তা সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। ফেসবুকের পর ইনস্টাগ্রাম স্টোরি এবার সরাসরি শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্য়াপেও। শুধু সেটিংসে সামান্য বদলে নিলেই কাজ হয়ে যাবে।

এই ক্রস পোস্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে মেটা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই ফিচার। এর ফলে ইনস্টাগ্রাম স্টোরি যেমন সরাসরি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে, তেমনই হোয়াটসঅ্য়াপ স্টোরি শেয়ার করা যাবে ফেসবুকেও।

Shamol Bangla Ads

দেখে নিন কীভাবে ইনস্টাগ্রাম স্টোরি সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে-
>> প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করুন।
>> সেটিংস অপশনে গিয়ে বেছে নিন ক্রসপোস্টিং।
>> ফেসবুক না হোয়াটসঅ্য়াপ কোথায় শেয়ার করবেন, তা বেছে নিন। এরপর ইনস্টাগ্রাম স্টোরি দিন। দেখবেন তা শেয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!