ads

সোমবার , ১২ মে ২০২৫ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আড়ালে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ১২ মে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় অংশ নিয়ে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

মির্জা আব্বাস বলেন, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অথচ সরকার কিছু জানে না, তারা কী জানে তাহলে? আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার নাটক সাজানো হয়েছে।

প্রশাসনে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি এখন তাদের পুনর্বাসন করবে যারা এমন কথা বলেন, তারা বিএনপিকে হিংসা করে। আমার প্রশ্ন, সচিবালয়ের ভেতর এখনো আওয়ামী লীগের লোকেরা কী করে? প্রশাসনে হয় জামায়াত, নয় আওয়ামী লীগ। বিএনপিকে বাদ দেওয়া হচ্ছে সব জায়গা থেকে।

Shamol Bangla Ads

মানবিক করিডর ইস্যুতে নির্বাচিত সরকারের ওপর সিদ্ধান্তের ভার দেওয়ার আহবান জানান মির্জা আব্বাস। বিএনপির এই নেতা বলেন, এই সরকার দেশপ্রেমিক সরকার নয়। অনেক উপদেষ্টা আছেন, যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন। মনে হচ্ছে দেশে ঔপনিবেশিক শাসন চলছে। আমরা কেন সেন্ট মার্টিন, বাঘাইছড়ি আর সাজেক যেতে পারি না? আমাদের কি পাসপোর্ট ভিসা লাগবে, সরকারের কাছে জানতে চাই। বিএনপি আছে এখন একমাত্র, যারা পারে বিদেশি শত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!