ads

মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালি পেটে লেবুপানি খাওয়ার ৫ উপকারিতা

শ্যামলবাংলা ডেস্ক
মে ৬, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

শারীরিক সুস্থতা ও ওজন কমানোর জন্য অনেকে অনেক উপায় অবলম্বন করে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে এই চর্চাটি বেড়েই চলছে। এসব কাজে অন্যতম একটি খাবার হচ্ছে খালি পেটে লেবুর রস মেশানো গরম পানি। পেট ভালো রাখতে এই পানীয়ের একাধিক উপকারিতা রয়েছে।

Shamol Bangla Ads

কিন্তু কয়েক দিন এই পানি খেলে কোনো উপকার পাওয়া যাবে না বলেই জানিয়েছেন পুষ্টিবিদদের একাংশ। একটানা ৩০ দিন পাতিলেবুর রস মেশানো পানি খেলে পেতে পারেন একাধিক উপকার। কী সেসব উপকার, জেনে নিন—

পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ফলে খালি পেটে নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল হবে।

Shamol Bangla Ads

একই সঙ্গে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
এই মিশ্রণ নিয়মিত খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে। ফলে দীর্ঘমেয়াদি পরিস্থিতিতে তা ওজন কমাতে সাহায্য করে।
পেটের সমস্যার ক্ষেত্রে এই পানীয় উপকারী।

খাবার হজম করতে এবং গ্যাসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
মুখে বা ত্বকে দুর্গন্ধ সৃষ্টি করে, এমন জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে পাতিলেবু।
পানির সঙ্গে পাতিলেবুর কোয়া মিশিয়ে নিলে পানি পান করতেও ভালো লাগে। ফলে বেশি পানি পান করা হয়। তাই শরীরে পানির ভারসাম্য বজায় থাকে।

কিভাবে পান করবেন

এক গ্লাস পানিতে একটি বড় আকারের পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। ঘরের তাপমাত্রায় রাখা পানি বা গরম পানি—দুইয়ের সঙ্গে মিশিয়েই পান করা যায়। কিন্তু যারা এসিড রিফ্লাক্সের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে লেবুর রস খাওয়া উচিত নয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!