ads

শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পৌনে ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

প্রায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজধানীবাসীর স্বস্তির বাহন মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

Shamol Bangla Ads

বিভিন্ন স্টেশনের কাউন্টারে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। স্টেশন থেকে কোনো যাত্রী বের হতে পারছিলেন না। স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগে হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।

এমটিসিএল সূত্র বলছে, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ নেই। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।

Shamol Bangla Ads

সংস্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো একটি সাবস্টেশন থেকে সাধারণ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে অন্য সাবস্টেশন থেকে তা স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করা হয়। এতে মেট্রোরেলের চলাচলে কোনো বিঘ্ন ঘটে না। কিন্তু কারিগরি ত্রুটি কিংবা সার্কিট পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে অন্য সাবস্টেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। কারণ, এতে বড় দুর্ঘটনা বা অন্য সমস্যার সৃষ্টি করতে পারে। এ জন্য অস্বাভাবিক কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তা স্বচক্ষে দেখে পুনরায় চালু করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!