ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৩ এপ্রিল বুধবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ ওই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত ওই রায় দিলেন।

Shamol Bangla Ads

একই সাথে, প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন সর্বোচ্চ আদালত।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানি লন্ডারিং আইনে ২০২৩ সালের ৩০ মে এই মামলাটি দায়ের করে দুদক। ২০২৪ সালের ১২ জুন ওই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। মোট ২৫ কোটি ২২ লাখ টাকা আত্নসাতের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে ৷ এই অভিযোগ গঠন ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূসসহ ৭ জন হাইকোর্টে আবেদন করেন।

Shamol Bangla Ads

আবেদনের ওপর ভিত্তি করে গত বছরের ১১ জুলাই শুনানি শেষ হয়। এরপর ২৪ জুলাই আবেদন খারিজ করে হাইকোর্ট। পরবর্তীতে আবার আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস।

Need Ads
error: কপি হবে না!