ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি হাফিজুর রহমান লাভলু এর ‘কফি সপের সেই অপ্সরী’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ

হঠাৎ দেখা নিউমার্কেটের কফি সপে
বাসন্তী রঙের শাড়ি পড়ে
বসে ছিলো এককোণায়,
কফি সপের নিয়ন বাতির আলোয়
দারুণ লাগছিল তাকে
ঠিক যেন স্বর্গের অপ্সরী।
সেদিন কফি সপ আলোকিত করে
কারো অপেক্ষায় বসে ছিলো
নাকি আমার ভ্রম ছিলো,
আজো তার জবাব খুঁজে পাইনি
ওইদিনের পর কতো খুঁজেছি
আর পাইনি তার দেখা…
মাঝখানে কেটে গেছে তিন যুগ
বদলে গেছে কফি সপ
বদলেনি খুঁজে ফেরা মন,
রাতের সেই টেবিলে আজো খুঁজি
বসে থাকি অপ্সরীর আশায়
অকস্মাৎ যদি পাই তার দেখা!

Need Ads
error: কপি হবে না!