ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি আরিফ হাসান’র কবিতা ‘তেল ও জলের গল্প’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

বালিকার চোখজুড়ে রঙিন স্বপ্নের হাতছানি,
বালকের স্বপ্ন বন্দি হৃদয়ের সাদাকালো ফ্রেমে।
বালিকার বুকের ভেতর খেলা করে,
শ্রাবণের জলভরা মেঘ।
বালকের মাথার উপর চৈত্রের প্রখর রৌদ্র,
মেঘবিহীন দগ্ধ আকাশ।
বালিকার দুষ্টু মনে প্রেমের কুহক,
প্রেমের সরল অঙ্ক বোঝে না বালক।
বালিকা জানে না পিরিতের রীতি,
তার হাতের তালুতে নাচে শত নষ্ট প্রজাপতি।
তেল ও জলের গল্প জানে না বালক,
তার মুঠো ফসকে উড়ে যায় সহস্র জোনাক।

Need Ads
error: কপি হবে না!