ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর ‘শ্রষ্টার বৈচিত্র নীতি’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

বহুত্ববাদকে দলিত করে আপনার শ্রেষ্ঠত্বে মূল্য কী
শ্রষ্টার বৈচিত্রে অজ্ঞজন অধার্মিক বটে জেনো
স্বার্থান্ধ পামর ভাবে এ পৃথিবী তাহার একার
আর আর জনকে কেউ কি থাকবে না দেখার?
তাহলে কি কেউ সাতশ’ কোটি বিনাশ করেই খুশি
একশ’ কোটি রেখে?
এ খেলা রক্তের এ খেলা স্বার্থের, এ খেলা বাহুবলের
এ খেলায় অন্ধজন আপনাকে বলিছে পৃথিবীর
একমাত্র অধিশ্বর!
তবে এতসব ভিন্ন ভিন্ন স্বর, সুর, রূপ, রস,গন্ধ
শ্রষ্টার এত ভিন্নানন্দ কে করলো সৃজন?
এবং এইসব ভিন্ন রঙের বাহারেই শ্রষ্টা শ্রেষ্ট
আর এও জেনো,’শ্রষ্টা হতে হলে বৈচিত্র থাকেই।
বহুমানব একই মানব, সমগ্র মানবমণ্ডলী এক
জাতি। বহুত্ববাদ, জিন্দাবাদ।

Need Ads
error: কপি হবে না!