দেশের ১৩৫টি সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন দেওয়া হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসংক্রান্ত আলাদা ৩টি আদেশ জারি করা হয়। এর মধ্যে একটি ২টি প্রজ্ঞাপনে ৪৯ জন করে এবং আরেকটি প্রজ্ঞাপনে ৩৭ জনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে ১৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। না হয় ওই তারিখ থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে।




