ads

বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মার্চ ১২, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটকে (৩৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১১ মার্চ মঙ্গলবার রাতে শহরের মীরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্রাট স্থানীয় নুরুল ইসলামের ছেলে পুত্র।

Shamol Bangla Ads

বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হতাহতের মামলাসহ মোট ৬ মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, নাজমুল ইসলাম সম্রাট ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ ছাত্র সবুজ, মাহবুব ও সৌরভ হত্যাসহ ৬ মামলার এজাহারনামীয় আসামি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুধবার দুপুরে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, সংশ্লিষ্ট মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড শুনানীর তারিখ ধার্য করা সম্ভব হয়নি। নথিপ্রাপ্তি সাপেক্ষে তারিখ ধার্যক্রমে রিমান্ড শুনানী হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!