ads

বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৩টি অবৈধ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার
মার্চ ১২, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে আরও ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ১২ মার্চ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীবরদী উপজেলার পূর্ব-পশ্চিম ঝিনিয়া ও ইন্দিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-২, মেসার্স ফাতেমা জিগজ্যাগ অটো ব্রিকস ও মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকসে ওই ভাংচুর করা হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার ১৩টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হলো।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক। ওইসময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-২, মেসার্স ফাতেমা জিগজ্যাগ অটো ব্রিকস ও মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকসে চিমনি বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা-উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, পিডিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর আলোকে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!