ads

বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫ ড্রেজার ধ্বংস, একজনের কারাদন্ড

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১২, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫টি ড্রেজার মেশিন, ২০ টি মাচা, কয়েক হাজার ফুট পাইপ ধ্বংসসহ এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে প্রশাসন। ১১ মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হাসমত আলী। তিনি উপজেলার বুরুঙ্গা এলাকার তুরাব আলীর ছেলে।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর পাড় ভেঙে ও গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮৫টি ড্রেজার মেশিন, ২০টি মাচা ও কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসমত আলী নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়। অভিযানে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ, খনিজ সম্পদ ও নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!