ads

বুধবার , ১২ মার্চ ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত: বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১২, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

গাজীপুরের বাঘের বাজার এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহকর্মীরা। ১২
মার্চ বুধবার সকাল ৮টা থেকে অবরোধ চলছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। নিহত পোশাকশ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)। তিনি স্থানীয় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিক ছিলেন।

Shamol Bangla Ads

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে কাজে যোগ দিতে কারখানায় আসছিলেন জান্নাতুল। পথে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার নিকটবর্তী স্থানে একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন। এ ঘটনার পরপরই পোশাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, জান্নাতুল ফেরদৌস তামান্নার সন্তান অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে ছুটির জন্য কারখানার এপিএম মতিউর রহমানের কাছে আবেদন করেন। তবে ছুটি না দিয়ে তাঁর পরিচয়পত্র রেখে বিদায় করা হয়। পরদিন সকালে কাজে আসার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘সকালে কারখানায় আসার পথে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!