ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ব্লকেড’ থেকে সরে এসে বিক্ষোভে ৩০ কলেজের শিক্ষার্থীরা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে পূর্ব ঘোষিত ‘ব্লকেড’ কর্মসূচি থেকে সরে এসে শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা। ১১ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী স্লোগান দিতে দিতে জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। ওই সময় তারা বলেন, ধর্ষকের বিচার নিশ্চিত করার পাশাপাশি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো আইনজীবী যেন ধর্ষকের পক্ষে না দাঁড়ান সে দাবিও জানান শিক্ষার্থীরা।

Shamol Bangla Ads

শিক্ষার্থীরা জানান, রোজার মাস হওয়ায় ভোগান্তি কমাতে ‘ব্লকেড’ কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। তবে সরকার ধর্ষকের শাস্তি নিশ্চিত ও ফাঁসি কার্যকর করার বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে ‘কণ্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোঁড়’ স্লোগানে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিলেন শিক্ষার্থীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!