ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে হাইকোর্টের রুল

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। ১১ মার্চ মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ওই রুল জারি করেন।

Shamol Bangla Ads

আদালত তার আদেশে আগামী ২ মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে ওই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। এর আগে খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা সচিন্দ্র নাথ শীল ওই বিষয়ে রিট দায়ের করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!