মাগুরার ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওই ঘটনায় তিনি সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ৯ মার্চ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে করা এক ফেসবুক পোস্টে ওই মন্তব্য জামায়াত আমির।

তিনি লেখেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই।
ফেসবুক পোস্টে তিনি আরও আহবান জানান, ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।




