ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুই কবির প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ

শেরপুরে অমর একুশে বইমেলায় প্রকাশিত দুই কবির প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
গ্রন্থ দুটি হচ্ছে কবি রাবিউল ইসলাম এর আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ “আঙ্গর মুহের আও” এবং কবি হারুনুর রশীদ এর কাব্যগ্রন্থ “হারু মিয়া”।

Shamol Bangla Ads

মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব উল আহসান। বিশিষ্ট লেখক ও আলোচক শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আ জ ম রেজাউল করিম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে অতিথিরা অমর একুশে বইমেলায় প্রকাশিত দুই কবির বইয়ের উন্মোচন করেন। এ সময় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য সহ অন্যান্য কবি-সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!