ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও দ্রুততম মানব ইসমাইল, টানা ১৬তম বার দ্রুততম মানবী শিরিন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

অপেক্ষাটা ফুরিয়েছে মোহাম্মদ ইসমাইলের। ৪ বছর আবারও বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন তিনি। অন্যদিকে দ্রুততম মানবী হয়েছেন যথারীতি শিরিন আক্তার। ১৭ ফেব্রুুয়ারি সোমবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হওয়ার পথে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ড সময় নিয়েছেন ইসমাইল। এ নিয়ে ৫ম বারের মতো দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার। পেছনে ফেলেছেন ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া রাকিবুল হাসান। তৃতীয় হয়েছেন ১০.৮৯ সেকেন্ড সময় নেওয়া সেনাবাহিনীর জুবাইল ইসলাম। সর্বশেষ ২০২১ সালে দ্রুততম মানব হয়েছিলেন ইসমাইল। পরের টানা ৪ বার দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান। ইংল্যান্ডপ্রবাসী এই স্প্রিন্টার এবার অংশ না নেওয়ায় পুরনো রাজত্ব ফিরে পেয়েছেন ইসমাইল।

Shamol Bangla Ads

অন্যদিকে মেয়েদের ১০০ মিটারে রাজত্বের মেয়াদ বাড়িয়েই চলছেন শিরিন। টানা ১৬তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন তিনি। ১২.১ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছেন দুইয়ে থাকা সুমাইয়া দেওয়ানকে। সুমাইয়া সময় নিয়েছেন ১২.১৫ সেকেন্ড। আর তৃতীয় হয়েছেন আজমি খাতুন, ১২.৫০ সেকেন্ডে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!