ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যাপল পরিবারের নতুন সদস্য আসছে ১৯ ফেব্রুয়ারি: টিম কুক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

চলতি মাসে অ্যাপল একটি নতুন পণ্য নিয়ে আসবে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন কোম্পানিটির সিইও টিম কুক। তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার একটি নতুন ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। আর কোম্পানিটির পরিবারের নতুন সদস্য হতে পারে সাশ্রয়ী সংস্করণের আইফোন—এসই ৪। নিজের এক্স অ্যাকাউন্টে কুক বলেন, ‘পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত হোন। বুধবার, ১৯ ফেব্রুয়ারি।’ এই ঘোষণার পর থেকে প্রযুক্তি বিশ্বে নতুন পণ্যের বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে এবং সবার চোখ এখন অ্যাপলের দিকে। পোস্টে একটি রুপালি রঙের অ্যাপল লোগোর মোশন গ্রাফিকসও শেয়ার করেন তিনি।

Shamol Bangla Ads

আগামী ১৯ ফেব্রুয়ারি কোন ডিভাইস উন্মোচন হবে তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কুক। বিভিন্ন সূত্রমতে, নতুন আইফোন এসই ৪ উন্মোচন করতে পারে অ্যাপল। ২০২২ সালে উন্মোচন হয় এসই সিরিজের সর্বশেষ সংস্করণ। তাই সেদিনই উন্মোচন হতে পারে এই সিরিজের নতুন সংস্করণ। এ ছাড়া জানা গেছে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে, যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।

এ ফোনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি অ্যাপল ইনটেলিজেন্স থাকতে পারে। এতে থাকতে পারে এ১৮ চিপ, যা আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসে ব্যবহৃত হয়েছে। আইফোন এসই ৪-এর পর্দার সাইজ আগের সংস্করণের ৪ দশমিক ৭ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ১ ইঞ্চি হতে পারে। এ ছাড়া, ধারণা করা হচ্ছে যে এতে একটি ম্যাট ব্ল্যাক কালারও থাকবে এবং এর পেছনে একটি ক্যামেরা থাকবে।

Shamol Bangla Ads

ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসইর ডিজাইন আইফোন ১৪-এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার। এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।

এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪-এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে আইফোন ১৬ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন। এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।

এ ছাড়া, এম ৪ চিপযুক্ত নতুন ম্যাকবুক এয়ারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ম্যাকওএস ১৫ দশমিক ১ সিকোইয়া অপারেটিং সিস্টেম উন্মোচনের সময়কার এক নথিতে এ তথ্য জানা যায়। নতুন ম্যাকবুক এয়ার আগামী বুধবার অথবা পরে ঘোষণা হতে পারে। তথ্যসূত্র: ম্যাশাবল ও দ্য ভার্জ

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!