ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় কাউসার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দনগর চারআনী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশু কাউসার নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামে নিজ বাড়ির পাশেই কাঁচা রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিলো। ওইসময় মাটি ভর্তি একটি ট্যাফে ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় কাউসার। ঘটনাটি টের পেয়ে ট্রাক্টরটি রেখে চালক ও তার সহযোগী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই মাটিবাহী ট্রাক্টরটি ভাঙচুর করে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!