ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ গোলের রোমাঞ্চে জিতল আর্জেন্টিনা, জয় পেল ব্রাজিলও

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

শিরোনাম দেখেই আর্জেন্টিনার ম্যাচে গোলবন্যার ব্যাপারটি অনুমান করার কথা। ৯০ মিনিটের ম্যাচে ৭ গোল হওয়া তো কম কথা নয়। উরুগুয়ের বিপক্ষে গোলবন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের রাতে জয় পেয়েছে ব্রাজিল।

Shamol Bangla Ads

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গত রাতে দুইটি ভিন্ন ভিন্ন ম্যাচে খেলেছে ব্রাজিল, আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বের ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলের জয় পেয়েছে উরুগুয়ের বিপক্ষে। আর ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।

কারাকাসের ন্যাশনাল ব্রিগিতো ইরিয়ার্তে স্টেডিয়ামে উরুগুয়ের জালে নিয়মিত বিরতিতে গোল দিকে থাকে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ৩–০ গোলে এগিয়ে যায় আকাশী নীলরা। ৩৮ মিনিটে ক্লদিও এচেভেরি করেন ম্যাচের প্রথম গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে আবারও গোল করেন এচেভেরি। দলের তৃতীয় গোল করেন মাহের মরিসিও কারিজো।

Shamol Bangla Ads

একের পর এক গোল হজম করতে থাকা উরুগুয়ে প্রথম গোলের দেখা পায় ৬০ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড হোয়াকিন ল্যাভেগা। উরুগুয়ে ব্যবধান কমানোর পর দ্রুতই নিজের দ্বিতীয় গোল করেন কারিজো। তাতে আর্জেন্টিনা এগিয়ে যায় ৪-১ গোলে।

সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে নাটকীয়তা বেড়েছে। ৭৫ মিনিটে ল্যাভেগা দ্বিতীয় গোল করলে ম্যাচের স্কোরলাইন হয় আর্জেন্টিনা ৪: উরুগুয়ে ২। ৮৬ মিনিটে এস্তেবাল নাহুয়েল ক্রুচ্চি পিকার্দো করেন উরুগুয়ের তৃতীয় গোল। ম্যাচের শেষের দিকে (৯০ মিনিটে) হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। সে যা-ই হোক, ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা।

চূড়ান্ত পর্বে গত রাতে ৬ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন ইয়াগো তেওদোরো দা সিলভা নোগুইয়েরা। তবে ৮৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সেলেসাওরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ডিফেন্ডার ইগর সেরোতে। শেষ পর্যন্ত কলম্বিয়া ১-০ গোলে হেরেছে ব্রাজিলের কাছে।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাজিলের ২ ম্যাচে ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা দুইয়ে। তিনে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৩। তারা ২ ম্যাচে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।

Need Ads
error: কপি হবে না!