ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে চুক্তির লঙ্ঘন হবে : আইন উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে চুক্তির লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘প্রত্যর্পণ চুক্তি থাকার পরেও ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে, তা ওই চুক্তির লঙ্ঘন হবে।’ ২১ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে (ইন্টারপোলের) রেড অ্যালার্ট জারি হয়েছে।’

আইন উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের যা যা করণীয় আছে, আমরা করে যাচ্ছি। আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্রবিশেষে চিন্তা করে আমরা করব। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেব।’

Shamol Bangla Ads

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও সাইবার সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে তিনি বলেন, ‘দেশের ২৫টি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী সাত দিন থেকে ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!