ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে: প্রেস সচিব

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সাথে সম্পর্ক আরও ভালো হবে বলে আশা করছি। যাতে ২ দেশের মানুষ উপকৃত হয়। তবে তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে চাই। তাকে বিচারের আইনের আওতায় আনা আমাদের অঙ্গীকার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য মেটা পর্যবেক্ষণ করবে। পাশাপাশি আওয়ামী লীগের যেসব পেইজ থেকে ভুল তথ্য ছাড়ানো তার বিরুদ্ধেও মেটা পদক্ষেপ নেবে। এ সময় বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি দেখতে ভারতের সাংবাদিকদের বার বার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগের সরকার ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধেও অ্যাকশনে যেত। যার কারণে মেটার সাথে একটি ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে। তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে অবশ্যই তাদের নজরে আনব।

Shamol Bangla Ads

বাজারে সয়াবিন তেলের ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

এদিকে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া, ভারতের পররাষ্ট্র সেক্রেটারির সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হতে পারে বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে তা উনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখনও জাতীয় নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

Need Ads
error: কপি হবে না!