ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদককাণ্ডে শহর ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

হেরোইনসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় শেরপুরের নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই অব্যাহতি প্রদান করা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, গত ৫ ডিসেম্বর রাতে পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল।

এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেফতার করে পরদিন শুক্রবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

Shamol Bangla Ads

পরে শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!