ads

রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরি করুন : ভারতকে রিজভী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত শোকাহত। তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে। তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় বসানোর। শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপ্রচার চালাচ্ছে।ভারতকে বলব, শেখ হাসিনার প্রতি যদি এত মায়া, তাহলে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করেন। ১৭ নভেম্বর রবিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী কলেজ মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া জেল-জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতা-কর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।’

তিনি বলেন, বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নিবারণের দল। আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, টাকা পাচারকারীদের দল, দুর্বৃত্তদের দল। বাংলাদেশ ব্যাংক-সোনালী ব্যাংক-বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে। এইসব পশখ হাসিনার অবদান। প্রধান উপদেষ্ট্রার উদ্দেশে তিনি বলেন, আপনি চোখ-কান খোলা রাখুন। প্রতিদিনই ভয়ংকর ভয়ংকর ষড়যন্ত্র হচ্ছে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রিয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!