আরোহী মীম; টিকটকের পরিচিত মুখ। এরপর ধীরে ধীরে নাটক, মডেলিং, মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন দর্শকের মাঝে। এবার ওয়েব ফিল্মে নিজের উপস্থিতি জানান দিতে এসেছেন খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠা সময়ের উদীয়মান তারকা অভিনেত্রী মীম।


জানা যায়, আরোহী মীম অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘ইন্দ্রজাল’ এরই মধ্যে মুক্তি পেয়েছে। এতে তাকে তিশা চরিত্রে দেখা গেছে। ওটিটি প্ল্যাটফরম বঙ্গবিডিতে ইতোমধ্যে ফিল্মটি রিলিজ করা হয়েছে। ইতোমধ্যে সাড়াও পেয়েছেন বেশ।

প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আরোহী বলেন, সিলেটের সুনামগঞ্জে শুটিং হয়েছে। রোদের কারণে সবাই অনেক কষ্ট করে কাজ করেছেন। থাকা-খাওয়া নিয়েও বেশ কষ্ট করতে হয়েছে আমাদের। কারণ কাজটি গ্রামের মধ্যে ছিল। তবে গ্রামটির মাঝে আলাদা ভালো লাগাও ছিল। তিনি বলেন, স্ক্রিপ্টে নতুনত্ব থাকায় এবং ভিন্নধর্মী একটি গল্প ও দর্শককে উপহার দিতে পারব বলেই এই ওয়েব ফিল্মে যুক্ত হই। এখানে দর্শকরাও নতুন কিছু পাবেন। কাজটা ছোটখাটো সিনেমাও বলতে পারেন, এমন গল্প হলে কাজের ইচ্ছা সব সময় থাকবে।
কো-আর্টিস্ট হিসেবে নির্ঝর নাহুলের প্রশংসা করে মীম বলেন, নাহুল বেশ কোয়াইট। তার সাথে কাজের প্রতিটি জায়গায় সুন্দরভাবেই কাজ সম্পন্ন করেছি।




