ads

সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধিনায়কত্ব নিতে পুরো প্রস্তুত তাইজুল

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর। তাই অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন এই টাইগার ব্যাটার। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি শান্ত।

Shamol Bangla Ads

২৮ অক্টোবর সোমবার প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তাকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অধিনায়কত্ব নিতে প্রস্তুত কি না? জবাবে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর ধরে খেলেছি, অধিনায়কত্ব নিতে পুরোটাই তৈরি।’

সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখা নিয়ে এই টাইগার স্পিনার বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

Shamol Bangla Ads

তাইজুল আরও বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’ুবৃ

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!