ads

মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত।

Shamol Bangla Ads

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। এছাড়াও সীমান্তকেন্দ্রিক যে সস্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি।
তিনি বলেন, আমি আগেও যেমনটি বলেছি আমাদের বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করবো, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমারা সামনে আরো একযোগে কাজ করতে চাই।

Shamol Bangla Ads

এসময় সাংবাদিকরা সীমান্ত হত্যা নিয়ে কোনো মন্তব্য আছে কিনা জানতে চাইলে হাইকমিশনার বলেন, সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এর বেশি কিছু বলেননি তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!