ads

রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে কামারখন্দের নলকা-শিয়ালকোল আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক জেলার রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলের রাশেদুল ইসলাম (২৭), অটোরিকশার যাত্রী তারাশ উপজেলার প্রতাপ-ভাটারা গ্রামের রমজান রমজান আলীর ছেলে মোহাম্মদ নুরুজ্জামান শেখ (৫২) ও তার সহোদর তারেক রহমান (৫৫)। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

সিরাজগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. লিটন হোসেন দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

কামারখন্দ থানার ওসি মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা গেছেন।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন জানান, হাসপাতালে আনার পর চিকিৎসারত অবস্থায় দু’জন মারা গেছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!