ads

সোমবার , ৫ জুন ২০২৩ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে আসছেন ভারতের সেনাপ্রধান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৫, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ সফরে আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে তিনি সোমবার বাংলাদেশে আসবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

Shamol Bangla Ads

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশে এ সফরটি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাম্প্রতিক ভারত সফরের অনুসরণে হচ্ছে। তিনিও একইভাবে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করতে যান।

সফরকালে ভারতীয় সেনাবাহিনী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

Shamol Bangla Ads

এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Need Ads
error: কপি হবে না!