ads

সোমবার , ৫ জুন ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘পুরস্কারের কোনো মূল্য নেই, অ্যাওয়ার্ডগুলো লবিংয়ের ফসল’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৫, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

একজন অভিনেতার কাছে পুরস্কার কিছুই নয়। যে চরিত্রটিতে তিনি কাজ করেন সেই চরিত্রটি হয়ে উঠতে পারাটাই তার বড় পুরস্কার বলেই মনে করেন বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তাই ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হ্যান্ডেল বানিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ‘পার’, ‘স্পর্শ’ ও ‘ইকবাল’ সিনেমার জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নাসিরউদ্দিন শাহ। কেনো ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হ্যান্ডেল কেনো বানিয়েছেন তা নিয়েই চলছে জোর চর্চা।

Shamol Bangla Ads

বিষয়টি ব্যাখ্যা করে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘যে কোনো অভিনেতা একটি চরিত্র ফুটিয়ে তুলতে জান-প্রাণ দিয়েছেন, তিনি ভালো অভিনেতা। যদি সবার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়, আর বলা হয় সবার মধ্যে ইনি সেরা, তাহলে সেটা কি ঠিক? আমার মনে হয় না। আমি ওই অ্যাওয়ার্ডগুলো নিয়ে গর্বিত নই। আমি তো শেষ দুটো পুরস্কার গ্রহণ করতেও যাইনি। আমি যখন খামারবাড়ি বানানোর সিদ্ধান্ত নিই, তখন সেই অ্যাওয়ার্ডগুলো ওখানে রাখার ব্যবস্থা করি। যারা ওয়াশরুমে যাবেন তারা দুটো অ্যাওয়ার্ড হাতে পাবেন। কারণ বাথরুমের দরজার হ্যান্ডেল ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বানানো।’

নাসিরুদ্দিন শাহর কাছে ট্রফি মূল্যহীন। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘‘আমার কাছে এসব ট্রফির কোনো মূল্য নেই। আমার বিশ্বাস ওই অ্যাওয়ার্ড লবিংয়ের ফসল। কেউ তার কাজের জন্যই পুরস্কৃত হয় তেমনটা নয়। একটা সময় পুরস্কার ত্যাগ করা শুরু করলাম, তারপর পেলাম পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মান। সেই মুহূর্তে আমার মনে পড়েছিল আমার প্রয়াত বাবার কথা। তিনি বলতেন, ‘তুমি যদি এসব ফালতু কাজ করো তবে নিজেকে গাধা প্রমাণ করবে’। রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজেকে প্রশ্ন করেছিলাম, বাবা কি আজ এইগুলো দেখছেন? সেদিন মনে হয়েছিল উনি নিশ্চয় গর্বিত। ওই পুরস্কার পেয়ে আমি সম্মানিতবোধ করেছিলাম। তবে ওই ফিল্মি অ্যাওয়ার্ডে আমার আস্থা নেই।’’

Shamol Bangla Ads

নাসিরুদ্দিন শাহ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুত্তে’। আসমান ভরদ্বাজ পরিচালিত এ সিনেমা গত ২৪ জানুয়ারি মুক্তি পায়। নাসিরুদ্দিন শাহ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অর্জুন কাপুর, কঙ্কনা সেন শর্মা, রাধিকা মদন, টাবু প্রমুখ। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। সিনেমাটি বক্স অফিসে ৫ কোটি রুপিও আয় করতে পারেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!