ads

মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে টেকসই উন্নয়ন ও সরকারি সেবা প্রাপ্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ১১, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে টেকসই উন্নয়ন ও সরকারি সেবা প্রাপ্তি নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন অফিস মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার জোনাশ ক্লেরি কস্তা।

Shamol Bangla Ads

এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, সহকারি মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি মারুফা আক্তার।

আরও বক্তব্য দেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সিংগাবরনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, রানীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, গ্রাম উন্নয়ন কমিটির সভানেত্রী মেরিনা আক্তার, সভাপতি গোলাম মোস্তফা ও শিশু ফোরামের সভাপতি জসিম প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় টেকসই উন্নয়ন ও সরকারি সেবা প্রাপ্তি নিয়ে নানা দিক তুলে ধরেন বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads