ads

রবিবার , ৯ এপ্রিল ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৯, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ

জামালপুরের মেলান্দহের বেতমারীতে লবণ বোঝাই ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, জামালপুর সদরের বিয়ারা পলাশতলা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহ আলম (৩৫), কুড়িগ্রামের চঞ্চল বর্মন ও পিকআপ চালক কাজল। চালক কাজলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সকলেই জামালপুরে টিউবয়েল পাড়া এলাকায় গ্রামীণফোন অফিসে চাকরি করেন। ৯ এপ্রিল রবিবার সকাল পৌনে ৭টায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহের বেতমারী এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে।

Shamol Bangla Ads

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নারাণগঞ্জ থেকে লবণ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩৬২৯৬) মেলান্দহে যাচ্ছিল। বিপরিত দিকে থেকে গ্রামীণফোনের কাজ করে পিকআপভ্যানযোগে (ঢাকা মেট্রো-ঠ-১১-২৯৯৪) জামালপুরে ফিরছিলেন। দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মেলান্দহের বেতমারী এলাকায় লবণ বোঝাই ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপভ্যান পুলিশি হেফাজতে রয়েছে।

Need Ads