ads

রবিবার , ৯ এপ্রিল ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি রফিকুল ইসলাম আধার এর ‘তলাবিহীন ঝুড়ি ও বাসন্তীর গল্প এখন’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৯, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

যখন যুদ্ধবিধ্বস্ততায় দুর্ভিক্ষ
ওরা হেনরি কিসিঞ্জারের লেখনীতে বলায়-
‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি,
বাসন্তী ও দুর্গতির লজ্জা নিবারণের নামে পড়ায়
জেলেপল্লীর জালের শাড়ি।

Shamol Bangla Ads

সেই গল্পকে পুঁজি করে
বিশ^ গণমাধ্যমে ছড়িয়ে ওরা ফায়দা লুটে
ঘুরায় নিজেদের রাজনৈতিক ভাগ্যের চাকা,
দুর্গতি পাড়ি জমায় পাশের দেশে
বাসন্তী কাটিয়েছে নিদারুণ কষ্টে একা।

সেই শত্রুদের দুর্নিবার প্রপাগান্ডার পরও
তাদের মুখে ছাই দিয়ে দেশ আজ অনন্য উচ্চতায়
ক্ষুধা-দারিদ্রমুক্ত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বলীয়ান,
বাসন্তী রয়েছে দেশরত্নর ছায়ায়
শত্রুরা হয়েছে কুপোকাত মুখ লুকিয়ে ম্রিয়মান।
০৩/০৩/২৩ ইং।

Shamol Bangla Ads

Need Ads