ads

শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ ওভারের নাটকীয়তায় কিউইদের সিরিজ জয়

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ হাসিটা হাসল নিউজিল্যান্ডই। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনাল। কুইন্সটাউনের জন ডেভিস ওভাল স্টেডিয়ামে শেষ ওভারের নাটকীয়তায় এক বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ঘরে তুলেছে কিউইরা।

Shamol Bangla Ads

আগে ব্যাট করে কুশলের ৪৮ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছিল লঙ্কানরা। কুশল পেরেরার ২১ বলে ৩৩ ও পাথুম নিশাঙ্কার ২৫ বলে ২৫ রানের ইনিংসও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিউইদের হয়ে ২ উইকেট পেয়েছেন বেঞ্জামিন লিস্টার।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে তুলে ফেলে ৫৮ রান। চ্যাড বোয়েস ও সেইফার্ট গড়েন ৫৩ রানের উদ্বোধনী জুটি। বোয়েস ১৭ রান করে লাহিরু কুমারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে টম লাথাম এবং টিম সাইফার্ট মিলে ৮৪ রান যোগ করেন। তবে সেঞ্চুরির কাছে গিয়েও ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাঝঘরে ফেরেন সেইফার্ট। ৪৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৩ ছক্কায়।

Shamol Bangla Ads

সেইফার্ট বিদায় নেওয়ার পর মার্ক চ্যাপম্যান (১৬), জেমি নিশাম (০) ও ড্যারিল মিচেল (১৫) আউট হলে চাপে পড়ে কিউইরা। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছতে সমর্থ হয় রচিন রবীন্দ্র এবং অ্যাডাম মিলনে। বল হাতে লঙ্কানদের লাহিরু কুমারা নিয়েছেন ৩ উইকেট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads